ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • কাউখালীতে দুঃস্থ কল্যাণ সংস্থার শাড়ি-লুঙ্গি বিতরণ

    কাউখালীতে দুঃস্থ কল্যাণ সংস্থার শাড়ি-লুঙ্গি বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কাউখালী উপজেলার সকল ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতররের উপহার হিসাবে দরিদ্র-অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

    উপজেলার সয়না-রঘুনাথপুর, সদর, আমড়াজুড়ি, চিড়াপাড়া-পারসাতুরিয়া ও শিয়ালকাঠি ইউনিয়নে পৃথকভাবে সুবিধা বঞ্চিত অস্বচ্ছল পরিবারের মধ্যে কাপড় বিতরণ করেন কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, কাউখালী ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি)  জান্নাত আরা তিথি, জেপি’র উপজেলা সদস্য সচিব মঞ্জুরুল মাহফুজ পায়েল, শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমড়াজুড়ি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, চিড়াপাড়া  ইউপি চেয়ারম্যান লায়েকুজ্জামান তালুকদার মিন্টু প্রমুখ।

    সংস্থার পক্ষে এ ত্রাণ কাজ সমন্বয় করেন আতিকুজ্জামান খোকন, কাজী আতাহার আলী, কবির হোসেন প্রমুখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ