বাবুগঞ্জে সাংবাদিক ও সুধীজনদের সম্মাননায় ইফতার

বাবুগঞ্জের মাসিক আলোকিত কণ্ঠ পত্রিকার উদ্যোগে সাংবাদিক ও সুধীজনদের সম্মাননায় ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোকিত কণ্ঠ পত্রিকার পরিচালনা পর্ষদ এর আয়োজনে ও পত্রিকার সম্পাদক প্রভাষক সাইফুল রহিমের সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের বরিশাল বিভাগীয় জেনারেল ম্যানেজার ও আলোকিত কণ্ঠের পরিচালনা পর্ষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, পত্রিকার প্রধান সম্পাদক আরিফুর রহমান শিমুল সিকদার, নির্বাহী সম্পাদক মোঃ সাহিদুর রহমান শাকিল। বার্তা সম্পাদক ও বাবুগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মোস্তাফিজুর রহমান টুটুল সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন অগ্ৰনী ব্যাংকের প্রন্সিপাল অফিসার বরিশাল কাশিমপুর শাখার ম্যানেজার মোঃ হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী হাওলাদার ব্রিকস ম্যনুফ্যাকচার কোম্পানির স্বত্বাধিকারী মোঃ নাছির উদ্দিন হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা সাংবাদিক ইউনিয়ন প্রধান উপদেষ্টা সোহাইল এখন আলী খান, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন।
ইফতার ও দোয়া মোনাজাত অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ টিচার্স ক্লাব এর সভাপতি সহকারী অধ্যাপক মোঃ শাহে আলম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মোঃ এনায়েত হোসেন, শিক্ষক কে এম ওমর ফারুক, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন রাসেল, বাবুগঞ্জ দর্পন পত্রিকার প্রকাশক আব্দুল্লাহ আল মামুন, বিমান বন্দর এর সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান মিয়া, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর যুগ্ন ঠসাধারণ সসম্পাদক মোস্তফা কামাল রাজন, সহ সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম সোহাগ, সাংবাদিক আল আমিন প্রমূখ।
এমইউআর