উজিরপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

বরিশালের উজিরপুরে ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে ২০২১-২২ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ১/২০২২-২৩ মৌসুমে বিনামূল্যে কৃষকদের মাঝে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌহিদ প্রমুখ। সভায় জন প্রতি কৃষককে ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
এইচকেআর