ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • চাঁদপুর ও ঢাকার গাঁজা কারবারি বরিশালে ধরা

    চাঁদপুর ও ঢাকার গাঁজা কারবারি বরিশালে ধরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ২১ নং ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ দুইজনকে আটক করেছে কোতায়ালী থানা পুলিশ। 

    শুক্রবার (২২ এপ্রিল) মেট্রোপলিটন পরিচালিত মিডিয়া সেলে এই তথ্য নিশ্চিত করা হয়। 

    অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের বরাত দিয়ে জানানো হয়, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পূর্ব ডুমুরিয়া বেপারিবাড়ির বাসিন্দা আলমগীর (২৫) এবং খুলনা দৌলতপুর রেলগেটের স্থায়ী বাসিন্দা ঢাকা জেলার কেরানীগঞ্জের ভাড়াটিয়া সুধীরচন্দ্র শীল ওরফে বিষু শীলকে আটক করা হয়। তাদের তল্লাশী চালিয়ে ৫কেজি গাজা জব্দ করা হয়। 
    এসময়ে তাদের সহযোগীরা পালিয়ে যান। 

    আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হচ্ছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ