মুলাদীতে অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার

মুলাদীতে নানী নাতিনীকে কোমল পানিয় স্প্রীটের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা করে এক যুবক । জানাগেছে বৃহস্পতিবার ঢাকা থেকে মুলাদী গামী অভিযান-৩ লঞ্চে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের খাসের হাট গুচ্ছ গ্রাম এলাকার নানি- নাতী মুলাদী আসার পথে কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্রামের জাকির হোসেন মৃধার ছেলে বাবু ওরফে জহিরুল ইসলাম মৃধার সাথে লঞ্চে এসে দেখা হয়।
পরিচয়ের এক পর্যায়ে তাদেরকে ফুসলিয়ে লঞ্চের কেবিনে নিয়ে যায়। সেখানে স্প্রীটের সাথে নেশা দ্রব্য ঔষধ সেবন করিয়ে অজ্ঞান করার চেষ্টা করে। ঐ সময়ে নাতিনীর বমি শুরু হলে লঞ্চে থাকা যাত্রীরা টের পেয়ে বাবুকে লঞ্চ ষ্টাফদের কাছে সোপর্দ করে। সকালে লঞ্চ কর্তৃপক্ষ অসুস্থ নানি নাতীকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বাবুকে মুলাদী থানা সোপর্দ করে। এ ব্যাপরে মুলাদী থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান অভিযোগকারী না পেলেও বাবুকে জেল হাজতে প্রেরণ করা হবে।
এইচকেআর