ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • রূপাতলীতে গৃহবধূর ওপর দাদা শ্বশুড়ের হামলা

    রূপাতলীতে গৃহবধূর ওপর দাদা শ্বশুড়ের হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর রুপাতলী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূ ইয়াসমিন বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। 

    মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে আদর্শ সড়ক আদর্শ হাউজিংয়ের ভিতরে এ ঘটনা ঘটে। আহত ইয়াসমিন ওই এলাকার সোহাগ গাজীর স্ত্রী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত ইয়াসমিন বেগমকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

    আহত ইয়াসমিন জানান, দীর্ঘদিন ধরে ইয়াসমিন ও তার পরিবারের সাথে ইয়াসমিনের দাদা শ্বশুড় শাহ জালাল খান ও তার পরিবারদের পূর্ব বিরোধ চলে আসছে। শাহজালাল ও তাদের সহযোগীরা প্রায় সময় শত্রুতামূলক ইয়াসমিন ও তার পরিবারদেরকে বিভিন্ন ভয়ভীতিসহ খুন-জখমের হুমকি দেয়। এমনকি তারা উদ্দেশ্যমূলকভাবে বাড়ির মধ্যে বিভিন্ন গাছপালা নষ্ট করে।

    ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে ইয়াসমিনের সাথে ইয়াসমিনের দাদা শ্বশুর শাহজালাল ও তার পরিবারের দ্বন্দ্ব হয়।
    এরই জের ধরে একপর্যায়ে শাহজালাল ও তার নাতি নয়ন, বৈশাখীসহ আরো কয়েকজন ইয়াসমিনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ