ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বাবুগঞ্জে যুক্তরাষ্ট্রের যাকাত ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ 

    বাবুগঞ্জে যুক্তরাষ্ট্রের যাকাত ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান উপলক্ষ্যে বাবুগঞ্জে দরিদ্র-অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। 

    বরিশালের বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক এ.কে আজাদ খানের সৌজন্যে বৃহস্পতিবার উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তিন শতাধিক পরিবারের মাঝে যুক্তরাষ্ট্রের ওই যাকাত ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন খাদ্যসামগ্রী প্যাকেট বিতরণ করা হয়। 

    এসময় রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মৃধা মুহঃ আক্তার-উজ-জামান মিলন, উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. আরিফুল হক, অডিটর নাঈম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা বুট, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি গুঁড়া দুধ ও ২ প্যাকেট সেমাই ছিল। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ