ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • প্রাণ কোম্পানীর নকল পন্য উৎপাদন হচ্ছিল বরিশালে

    প্রাণ কোম্পানীর নকল পন্য উৎপাদন হচ্ছিল বরিশালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অন্য কোম্পানির পণ্যের (শিশু খাদ্য)লোগো ব্যবহার করে নকল পণ্য বাজারজাত করার লক্ষ্যে প্রস্তুত করে মজুদ করার অপরাধে একটি ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

    বুধবার (২০ এপ্রিল) সকালে বরিশাল নগরের সাগরদী টিয়াখালী সড়কের গাবতলা এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

    অভিযানে ফ্যাক্টরি মালিক মোঃ জুয়েল তালুকদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া জানান, জুয়েল তালুকদার তার ফ্যাক্টরিতে প্রাণ রোবো নামের একটি শিশু খাদ্যর প্যাকেটের মনোগ্রাম ব্যবহার করে রোবো প্লাস নামে নকল পন্যটি উৎপাদন করছিলো। যা বাজার জাত করায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়।

    অভিযানে জুয়েল তালুকদারকে ২৫ হাজার টাকা জরিমানা ও নকল পণ্যগুলো ধ্বংস করা হয়।

    অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা এবং র‌্যাব-৮ এর সদস্যরা উপস্থিত ছিলেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ