বাবুগঞ্জে ১৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বরিশালের বাবুগঞ্জে সেচ্ছাসেবী সংস্থা সেলফ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ ( এসডিআই) কর্তৃক এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদিত এএফসি-১ প্রকল্পের আওতায় Helping hand for relief and development ( HHRD) U.S.A এর অর্থায়নে অসহায় পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেট বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
বুধবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকের চর গ্রামে কর্মহীন ১ শত ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীতে ছিল চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
বাবুগঞ্জের কৃতি সন্তান, পানিসম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক মো. দেলওয়ার হোসেন'র অনুরোধে এই উপজেলায় ১৩০টি পরিবারের মাঝে এসডিআই এ খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম কিবরিয়া, মো. রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মো. হালিম হাওলাদার প্রমূখ।
এইচকেআর