ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • ঈদের দুই সপ্তাহ আগেই মাংসের বাজারে অস্থিরতা

    ঈদের দুই সপ্তাহ আগেই মাংসের বাজারে অস্থিরতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদের দুই সপ্তাহ আগেই বরিশালে মাংসের বাজার অস্থির হয়ে উঠেছে। এলাকা এবং বাজার ভেদে দামও ভিন্ন ভিন্ন আদায় হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। 

    মঙ্গলবার ও বুধবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র চোখে পড়েছে। 

    বাজার ঘুরে জানা গেছে, ব্রয়লার মুরগি কয়েকদিন আগেও ১২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ১৫০ টাকা, লেয়ার এবং সোনালী কেজিপ্রতি ২৬০ টাকা, গরুর মাংস ৬৫০ থেকে ৭০০ টাকা, খাসির মাংস কেজিপ্রতি ৯০০ টাকা করে। 

    তারিকুল ইসলাম নামে এক ক্রেতা জানান, মাংসের বাজারের দাম মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন মাছ, মাংস কেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। 

    বান্দ রোডের মাংস বিক্রেতা লালন বলেন, আগে আমরা যে দামে গরু এবং খাসি কিনতাম, এখন তার থেকে বেশি দামে বিক্রি করি।  এজন্য ক্রেতারা অভিযোগ করেন। আসলে এখানে আমাদের কোন দোষ নেই। 

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া জানান, আমরা সকল ব্যবসায়ীদের নির্দেশনা দিয়ে দিয়েছি যেন সকল দোকানে মূল্য তালিকা প্রদর্শন করেন। এছাড়া ন্যয্য মূল্যে পন্য বিক্রি করতে হবে। যেসমস্ত দোকানে এই নির্দেশনা অমান্য করার অভিযোগ পাই সেখানে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ