আগৈলঝাড়ায় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় গৃহহীন ও ভূমিহীন যাছাই-বাঁচাই টাস্কফোর্স কমিটির সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশাররফ হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্রনাথ ঘটক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, রাজিহার ইউপি সচিব গৌতম পাল প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে যাদের জায়গা, বাড়ি নেই এমন লোকদের জমি দিয়ে ঘর দিয়ে আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছেন। উপজেলার ৫টি ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের নিকট থেকে আবেদনের ভিত্তিতে যাছাই-বাঁচাই করে ঘর দেয়া হচ্ছে। নির্বাহী কর্মকর্তা আরও জানান, আবেদন যাছাই-বাঁচাই করে উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করার আগে আবারও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিহীন ব্যক্তিদের খুঁজে বের করার জন্য বলা হয়েছে।
এইচকেআর