আগৈলঝাড়ায় প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে আয়োজিত ইফতার মাহফিলে দেশ ও জাতির অগ্রগতি কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতার ভাগ্নে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি’র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আইয়ুব আলী মিয়া, মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, এসআই বেলায়েত হোসেন, মিজানুর রহমান মিশু, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সকুল, কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, শ্রমিক লীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক তপন বসুসহ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক সহ সকল সাংবাদিকবৃন্দ।
ইফতার মহফিলে দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা নগড়বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আল আমীন।
এইচকেআর