ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • তরুণরাই আগামীর বাংলাদেশ: ববি উপাচার্য 

    তরুণরাই আগামীর বাংলাদেশ: ববি উপাচার্য 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে। কেননা এই তরুণরাই আগামীর বাংলাদেশ। তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও তারুণ্যের মহিমায় উজ্জীবিত হতে হবে। আর তাহলেই তারা প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হিসেবে বেড়ে উঠবে এবং তাদের হাত ধরেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। 

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ‘বাঙলার স্থপতি’ গ্রন্থের উপরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা  বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।  ২০ এপ্রিল  দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।   বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক ছিলেন লেখক, গবেষক ও বাঙলার স্থপতি গ্রন্থের প্রণেতা অ্যালভিন দীলিপ বাগ্চী। 

    অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ, শিক্ষকমন্ডলীসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার। 

    আলোচনা সভা শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে  বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-অর্জন ও সম্ভাবনা” শীর্ষক বিশেষ স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়াসহ অন্যান্যরা। এসময় স্মারক সংকলনটির সম্পাদনা পরিষদ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ