ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ঝালকাঠিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই

    ঝালকাঠিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদকে সামনে রেখে ঝালকাঠিতে অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে তৈরি করা হচ্ছে সেমাই। এসব সেমাই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পাশাপাশি উৎপাদন ব্যায়ের চেয়ে ভোক্তাদের কাছে অধিক দামে বিক্রির অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে শহরের কাঠপট্টি এলাকায় কুলসুম সেমাই তৈরি কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দানী দাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে সেমাই তৈরি করায় কারখানা মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়। 


    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দানী দাস জানান, কারখানায় সেমাই তৈরির তেলের মধ্যে অসংখ্য তেলাপোকা মরে পড়ে আছে। সেমাইয়ের মধ্যেও তেলাপোকা ও মাছি পাওয়া গেছে। এছাড়াও কারখানায় মালিক-শ্রমিক কেউই স্বাস্থ্য বিধি মানছে না। মাস্ক, গ্লাভস কিংবা এপ্রন ছারাই নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে শ্রমিকরা সেমাই তৈরি করছে। তাদের গায়ের ঘাম, ময়লা আর চার পাশের ধূলো-বালি মিশে যাচ্ছে সেমাইয়ে। সেমাইয়ের ২০০ গ্রামের প্যাকেট পাইকারি ২২ টাকায় বিক্রি করলেও প্যাকেটের গায়ে ৩৫ টাকা লেখা রয়েছে। উৎপাদন ব্যায়ের চেয়ে অধিক মূল্যে ভোক্তাদের কাছে সেমাই বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কুলসুম সেমাই কারখানার মালিক সাখাওয়াত হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

    এদিকে শহরের মুদিপট্টি এলাকায় অভিযান চালিয়ে নকল কসমেটিকস বিক্রির অপরাধে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে তিন হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ