ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • হত্যা মামলার জের ধরে আরেক হত্যা ইউপি মেম্বারের

    হত্যা মামলার জের ধরে আরেক হত্যা ইউপি মেম্বারের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে পূর্ব বিরোধকে কেন্দ্র করে কুপিয়ে একজনকে হত্যা করেছে স্থানীয় ইউপি মেম্বার। এঘটনায় আরও ২ জন আহত হয়েছে। নিহতের নাম রনি মোল্লা (৩১)। সে বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের সানাপুরা গ্রামের ইয়াসিন মোল্লার মেজ ছেলে। 

    মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত শেষ রাতে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুর রহমান। তিনি জানান, রনি মোল্লার বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে আমার পরিষদেরই ৩ নং ওয়ার্ড মেম্বার জহিরুল ইসলাম মামুন। আমি যতদূর জানি, ওই দুই পরিবারের মধ্যে ২০১২ সালে আরেকটি হত্যা মামলা চলছিল। সেই ঘটনায় উভয় পরিবারের লোক আসামী ছিল। সেই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা গেছে, এ ঘটনায় তরিকুল ইসলাম তৌফিক (৩৫) ও শহিদুল ইসলাম সাহান (৩২) নামে দুজন চিকিৎসাধীন রয়েছেন।

    আহতরা দাবি করেছেন, মাদক ব্যবসায় বাধা দেয়ায় মামুন মেম্বার, তার ভাই সুমন ও কাওছারের নেতৃত্বে ১৫/২০ জন মিলে রাতে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়ি এলাপাথারি কুপিয়ে জখম করে। 

    বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্পিডবোডযোগে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনি মোল্লার মৃত্যু হয়। 

    বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, গভীর রাতে কুপিয়ে জখম করে অপরাধীরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।  এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল দুর্গম এলাকা। খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে পৌঁছেছে। থানায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ