ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বিএম কলেজ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

    বিএম কলেজ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা। কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে প্ল্যাকার্ড হতে মনববন্ধনে অংশ নিয়ে সংহতি জানান তারা। বুধবার সকাল ১১ টায় এই মানববন্ধন আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।

    এসময় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম জানান, আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের প্রতি সংহতি জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে এসেছি।

    'ঢাকা কলেজ ভয় নাই রাজ পথ ছাড়ি নাই', 'শিক্ষার্থীদের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই?', 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না'  প্ল্যাকার্ডে এসব লিখে সরকারি ব্রজমোহন কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নেয়।

    প্রসঙ্গত, নিউমার্কেট এলাকায় গত সোমবার দিবাগত রাতের পর গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামে এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ