ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বাবুগঞ্জে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণ

    বাবুগঞ্জে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে ২০২১-২২ অর্থবছরে  উচ্চ ফলনশীল (উফশী) আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। 

    মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়।

    আউশ প্রনোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

    পর্যায়ক্রমে উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।

    এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন  এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।

    কৃষি সম্প্রসারন কর্মকর্তা গোলাম মোর্শেদের উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বাবুগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ছাদেকুর রহমান সুরুজ সিকদার ,তারিকুল ইসলাম, রাইসুল ইসলাম ওমর, কৃষকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ