ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • সাতলা ইউনিয়ন আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    সাতলা ইউনিয়ন আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ধারাবাহিক ভাবে ক্ষমতায় আসার কারণেই দেশে আজ জনগনের প্রত্যাশা অনুযায়ী  উন্নয়ন হচ্ছে।  শুধু তাই নয় বাংলাদেশ কে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। 

    নেতাকর্মীর উদ্দেশ্যে তালুকদার মো ইউনুস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন কে  আরো সুসংগঠিত করতে হবে। তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও বিপুল ভোটে নৌকা বিজয়ী  হবে। 

    মঙ্গলবার (১৯ এপ্রিল ) দুপুরে উজিরপুর উপজেলার সাতলা খেলার মাঠে আয়োজিত সাতলা  ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

    সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত  সভাপতি প্রিয় লাল মন্ডলের  সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন।

     সম্মেলনে বিশেষ অতিথির  বক্তৃতা করেন,স্থানীয় সংসদ সদস্য শাহে আলম তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী  সদস্য মুহাম্মদ আনিসুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা,উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ শিকদার বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র  মোঃ  গিয়াস উদ্দিন বেপারী। 

    সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস সরদারের  সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তৃতা করেন, সাতলা ইউনিয়ন ও ওয়ার্ড  আওয়ামীলীগের নেতৃবৃন্দ । এসময় উজিরপুর উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ,  বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, কাউন্সিলর ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ