ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • চরমোনাইতে দুই শতাধিক গ্রামবাসী পেলেন ঈদ উপহার

    চরমোনাইতে দুই শতাধিক গ্রামবাসী পেলেন ঈদ উপহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার ৫নং চরমোনাই ইউনিয়নের ৯নং চরহোগলা গ্রামের দুই শতাধিক দরিদ্র এবং অসহায় মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। 


    মঙ্গলবার (১৯ এপ্রিল) চরহোগলা ইশায়াতুল ইসলাম মডেল ইয়াতিমখানা পরিচালনা কমিটির সহ-সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হেমায়েত উদ্দিন শিকদারের পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়। 

    ইতালি প্রবাসী মোঃ এনায়েত হোসেন শিকদারের সার্বিক সহযোগীতায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইশায়াতুল ইসলাম মডেল ইয়াতিমখানার সুপার মোঃ জাকির হোসেন, ৫নং চরমোনাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহতাদীন হিমেল, আবু হানিফ, লাভলু সরদার, খোকা শিকদার, মুন্না শিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

    করোনা মহামারির সময় চরহোগলা গ্রামের অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হেমায়েত উদ্দিন শিকদার। দরিদ্র পরিবারের মাঝে রাতের আধারে বিতরণ করেছেন খাদ্য সামগ্রী। এছাড়া গ্রামের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেন। 

    উপহার বিতরণ অনুষ্ঠানে হেমায়েত উদ্দিন শিকদার বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের সুখে দুঃখে আমি সব সময় পাশে আছি। আপনারা সুখের সময় আমাকে না ডাকলেও দুঃখের সময় স্মরণ করবেন। ইনশাল্লাহ আমি যতটুকু দরকার সহযোগীতা করবো। তিনি সবাইকে পবিত্র ঈদ উল ফিতর এর অগ্রিম শুভেচ্ছা জানান। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ