বাবুগঞ্জে মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক মৎস্য প্রশিক্ষণ

বাবুগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্প (২য় পর্যায়)(২য় সংশোধিত) এর আওতায় প্রথম ধাপে আরডি এবং এফএফ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বাবুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত করা হয়।
সমাপনি দিনে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, ক্ষেত্র সহকারী উত্তম কুমার করাতী, মেরিন ফিসারীজ সহকারী মো. হুমায়ুন কবির প্রমুখ। প্রশিক্ষণে ১৮ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।
এইচকেআর