আগৈলঝাড়ায় কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা কৃষক লীগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন দলের সিনিয়র নেতৃবৃন্দ।
পরে আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার। এসময় দলের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এইচকেআর