ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন 

    আগৈলঝাড়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সদ্য যোগদানকারী  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। উপজেলার গৈলা ও বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে ৮টি ও কালুপাড়া গ্রামে ১৫টি ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।  

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশররফ হোসাইন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল সলাম চাঁন, ঠিকাদার নেয়ামুল হোসেন। 

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশররফ হোসাইন জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণের ৩য় পর্যায়ে উপজেলার ৫টি ইউনিয়নে ৯৬টি ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মধ্যে ২৫টি ঘরের কাজ প্রায় শেষের পথে। আগামী ৩০ জুনের মধ্যে বাকি চলমান ঘর নির্মান কাজও সম্পন্ন হবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারী অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করে হয়েছে।

     এরই মধ্যে ১ম ধাপের ও ২য় ধাপের ঘর নির্মাণ কাজ শেষ করে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে।  বর্তমানে উপজেলার ৫টি ইউনিয়নে ৩য় ধাপে ৯৬টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে গৈলা ইউনিয়নে ৩৩টি, বাগধা ইউনিয়নে ২৫টি, রাজিহার ইউনিয়নে ১২টি, বাকাল ইউনিয়নে ১৪টি ও রত্নপুর ইউনিয়নে ১২টিসহ মোট ৯৬টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। যা আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন শেষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।   

    ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ও নির্মাণাধীন ঘরসমূহের গুনগত মান ঠিক আছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ