ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় ব্রীজের নিচে পরে স্কুল ছাত্র আহত

    আগৈলঝাড়ায় ব্রীজের নিচে পরে স্কুল ছাত্র আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ব্রীজের রেলিং না থাকায় ব্রীজের নিচে পরে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত ওই স্কুল ছাত্র বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি রয়েছে।  

    স্কুল ছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের ইউসুফ বেপারীর ছেলে ও সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র সিয়াম বেপারী শনিবার ছুটি শেষে স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল। এসময় বাড়ির পাশের খালের উপর ব্রীজের রেলিং না থাকায় সিয়াম সাইকেল নিয়ে লোহার খামের উপর পরে যায়।

     গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে স্কুল ছাত্রের বুকের ছয়টি হাড় ভেঙ্গে যায় বলে জানান চিকিৎসকরা। স্থানীয়দের দাবী অচিরেই যেন ব্রিজের ভেঙ্গে যাওয়া রেলিং সংস্কার করে মেরামত করা হয়।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ