ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে ৩৯ বোতল ফেনসিডিলসহ আটক ২

    বরিশালে ৩৯ বোতল ফেনসিডিলসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে  অভিযান চালিয়ে ৩৯ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।  মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

    আটককৃতরা হলেন— লালমনিরহাট জেলার কালীগঞ্জের চলবলা ৬ নং ওয়ার্ডের অচিনতলার  সালাম মিয়ার ছেলে বাবু মিয়া (২৫) ও একই এলাকার আকবর আলীর ছেলে মাসুদ রানা রকি (২০)।


    পুলিশ জানায়, গোপন সংবাদের ভি‌ত্তিতে সোমবার  রাত সাড়ে ১০ টায় বরিশাল নগরীর  ২০নং ওয়ার্ড জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা প্রবেশ গেট সংলগ্ন স্থানে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ।

    এ সময় মাদককারবারি বাবু মিয়া  ও মাসুদ রানা রকিকে ৩৯ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। পাশাপাশি  মাদক বিক্রয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

    পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরেই এরা মাদক কারবারি করে আসছে। অজ্ঞাত সহযোগীদের সহায়তায় নিজ এলাকা থেকে এসে বরিশাল নগরীর বিভিন্ন স্পটে মাদক সরবরাহ ও বিক্রয় করে থাকে।  আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল করিম জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ