ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • মেহেন্দিগঞ্জে ডাকাতি মামলায় গ্রেফতার ১

    মেহেন্দিগঞ্জে ডাকাতি মামলায় গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জে ১৯ লাখ টাকা ডাকাতি মামলার মূল আসামি মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়।

    সূত্রে জানা গেছে, হিজলা উপজেলার কাইসমা বাজার ব্যবসায়ীদের মালামাল ক্রয়ের নগদ ১৯ লাখ ৩৪ হাজার ৫৫০ টাকা নিয়ে একটি ট্রলার বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে মোশারফ হোসেনের নেতৃত্বে ১৫/২০ জনের ডাকাত দল গজারিয়া নদীতে ধারালো অস্ত্র নিয়ে ট্রলারটি পথরোধ করে ট্রলারে থাকা মাঝি সহ সকলকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৯ লাখ ৩৪ হাজার ৫৫০ টাকা নিয়ে যায়। ডাকাতির সংবাদ পেয়ে কাজীরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলার সহ তাদেরকে উদ্ধার করে কাজীরহাট থানার ডাকাতি মামলা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৩, ৮/৭/২১।

    এবিষয়ে নৌ-পুলিশের ইন্সপেক্টর ফারুক হোসেন, গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাতারহাট বন্দরের হাসপাতাল রোড এলাকা থেকে ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতি মামলার আসামি মোশারফ হোসেন(৫০)কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নদীতে ডাকাতি, চুরি,ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ