ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • হোল্ডিং ট্যাক্স কমাতে গণশুনানীতে মেয়র সাদিক

    হোল্ডিং ট্যাক্স কমাতে গণশুনানীতে মেয়র সাদিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে বসবাসকারী নাগরিকদের আবাসন রাজস্ব সংক্রান্ত অভিযোগ সরাসরি শুনছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে নিজস্ব কার্যালয়ে অভিযোগকারীদের আবেদন শোনেন তিনি। 

    আবাসন রাজস্ব নিয়ে শুনানীর কিছু অংশ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত পেইজ থেকে লাইভ করেন। জানা গেছে, আবেদনের প্রেক্ষিতে উল্লেখযোগ্য সংখ্যক বাসিন্দার সুবিধামত হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেন মেয়র। 

    মেয়র সাদিক আব্দুল্লাহ জানিয়েছেন, ২০১৯-২০ অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স নিয়ে যে সমস্ত বাসিন্দারা কমানোর আবেদন করেছেন তাদের আবেদনের গণশুনানী অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত প্রতি পাঁচ বছর পরপর হোল্ডিং ট্যাক্স নির্ধারণ হয়ে থাকে। ফলে এখন কেউ আবেদন করলেই তা শুনানীর আওতায় পড়বে না। 

    সিটি করপোরেশন থেকে জানিয়েছে, সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ নিজে আবেদনকারীদের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ