ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ঈদ করা হলো না চার বছরের শিশুটির

    ঈদ করা হলো না চার বছরের শিশুটির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনা-পাথরঘাটা মহাসড়কে ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। 

    নিহত শিশুটি উপজেলার সোনাখালী গ্রামের মো. হাসিব ভুইয়ার ছেলে। আহতরা হলেন, নিহতের মা ফারজানা বেগম(২৮), ডৌয়াতলা গ্রামের মো. রিপনের মেয়ে জান্নাতি(১০) ও একই গ্রামের মো. সিরাজ এর মেয়ে মোসাঃ সুমা (১৩)।

    শুক্রবার (১৪ মে) বেলা ১১টায় বামনা-পাথরঘাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ও আহতদের পরিবার সূত্রে জানাগেছে, সোনাখালী গ্রামের হাসিব মুন্সির মেয়ে জান্নাত তার মা স্বজনদের সাথে একটি ব্যাটারি চালিত ভ্যানে রুহিতা গ্রামের মামা বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। বাড়ির কাছেই বামনা-পাথরঘাটা মহাসড়কের আলম দরবেশের বাড়ির সামনে ভ্যানটি পৌছালে সামনে থেকে একটি ইজিবাইক এসে ধাক্কা দিলে শিশুটি ও তার মা পিছন থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। 

    এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং মা ফরজানা বেগম গুরুতর আহত হয়। পরে দুজনকেই বামনা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. মো. শাকিল আল মামুন শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন এবং তার মাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে পাঠায়।

    দুর্ঘটনায় জান্নাতি (১০) নামের অপর এক শিশুর ডান পা সম্পূর্ণ ভেঙ্গে যায়। এ ঘটনায় তার সাথে থাকা খালাতো বোন সুমা আক্তার আহত হন। গুরুতর আহত ফারজানা ও শিশু জান্নাতিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ