ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় ভাঙ্গা রাস্তা সংস্কার না করায় দুর্ভোগ 

    আগৈলঝাড়ায় ভাঙ্গা রাস্তা সংস্কার না করায় দুর্ভোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় একটি রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না করায় ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ ও বিভিন্ন বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

    রাস্তাটিতে বড় বড় গর্ত এবং পূর্বের রাস্তার ইটের সলিং উঠে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার কিছু অংশ একেবারেই চলাচলের অনুপযোগী। যার কারনে অনেক বছর যাবৎ ভ্যান, ইজিবাইকসহ অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

    সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট বাজার থেকে মধ্য শিহিপাশা, উত্তর শিহিপাশা, চাঁদশী পর্যন্তÍ এই রাস্তায় কয়েক হাজার মানুষের চলাচল। রাস্তার বেশির ভাগ অংশ এখন ভেঙ্গে চৌচির হয়ে পরে রয়েছে। আবার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। 

    স্থানীয় লিটন সিকদার জানান, রাস্তাটির অবস্থা খুবই নাজুক। এমন দুরাবস্থা পূর্ণ রাস্তার কারনে এলাকার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাতে স্থানীয়দের চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হয়। 

    ভ্যান চালক চাঁন মিয়া বেপারী জানান, এ রাস্তাটি যেন দেখার যেন কেউ নেই। প্রতিদিন এ রাস্তা দিয়ে হাজার হাজার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। রাতে অন্ধকারে চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনার কবলে পরে। আমি গরিব মানুষ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু রাস্তার যে অবস্থা পায়ে হেটে চলাই কষ্ট তারপর আবার ভ্যানে কিভাবে মানুষ নিয়ে চলাচল করবো। 
    স্থানীয় সবুজ ফড়িয়া জানান, রাস্তার এমন পরিস্থিতিতে তাদের ব্যবসায় বেশ ক্ষতি হচ্ছে। যানবাহন না চলায় তাদের বাড়তি ভাড়া গুনতে হয়। 

    এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। কারন তাদের দীর্ঘ ভাঙ্গা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে। যার কারনে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সময় মত শিক্ষার্থীরা যেতে পারে না।

    ওই রাস্তায় চলাচলকারী শিক্ষার্থী মমতাজ আক্তার, জোসনা আক্তার, সাহাত মনি, রেদওয়ান সরদার জানান, রাস্তাটির বেশির ভাগ স্থানই ভেঙ্গে গর্ত হয়ে গেছে। যার কারনে স্কুলে যেতে আমাদের খুবেই কষ্ট হয়। আমরা চাই রাস্তাটি দ্রুত মেরামত করে দেয়া হোক। 


    এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন সড়কে কাজও চলছে। কিছু কিছু টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি দ্রæত সময়ের মধ্যেই সড়কের কাজ শুরু হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ