ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

    আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক উপজেলার ৫টি ইউনিয়নের ৪শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। 

    এসময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়। 
    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু, উপ-সহকারী কর্মকর্তা খলিলুর রহমান, মনোতোষ সরকার, মো. জাফর ইকবাল, সুভাষ চন্দ্র মন্ডল, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রমনী কান্ত সরকার প্রমুখ। 

    পরে ৫ ইউনিয়নে ৮০ জন করে মোট চারশত জন কৃষককে ৫ কেজি আউশ বীজ ধান, ১০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিএমপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। 

    উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। চলতি মৌসুমে উপজেলার কৃষি প্রণোদনার অংশ হিসাবে ৪শ’ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হয়। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কৃষিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সেই সাথে কৃষকদের বিষমুক্ত নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন সহায়তা করতে হবে।

    সভায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে সবসময়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ