ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

    আগৈলঝাড়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। চোরেরা শিক্ষা প্রতিষ্ঠানের ১৭টি ল্যাপটপ ও একটি প্রজেক্টর চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্যে প্রায় ৫ লক্ষ টাকা। এঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। 

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার বাগধা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের কম্পিউটার ল্যাব করার জন্য সম্প্রতি আইসিটি মন্ত্রণালয় থেকে ১৭টি ল্যাপটপ দিয়েছে। রোববার রাতে ওই বাগধা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে নৈশ প্রহরী জালাল সরদারকে বাহির থেকে ছিকল দিয়ে আটক রাখে চোরের দল।  পরে চোরেরা পাশ্ববর্তী কক্ষের কয়রা ও তালা ভেঙ্গে ১৭টি ল্যাপটপ চুরি করে নিয়ে সন্ধ্যা নদীর পাড়ে বাক্স রেখে মনিটরগুলো নিয়ে যায়। 

    বাগধা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান মিয়া জানান, চোরেরা আমার শিক্ষা প্রতিষ্ঠানের ১৭টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্যে প্রায় ৫ লক্ষ টাকা। এঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

    এছাড়া পাশ্ববর্তী বাগধা হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় রঞ্জন হালদার জানান,  বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কক্ষের কয়রা ও তালা ভেঙ্গে সরকারী একটি প্রজেক্টর নিয়ে যায় চোরের দল। এসময় ওই বিদ্যালয়ের নৈশ প্রহরী বিদ্যালয়ে ছিল না বলেও জানান তিনি। 

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার আরও জানান, দুটি বিদ্যালয়ে চুরির ঘটনার সংবাদ পেয়ে গতকাল সোমবার সকালে থানার এসআই মনিরুজ্জামান মনির ঘটনাস্থল পরিদর্শণ করেছে।  এঘটনায়  সোমবার সকালে বাগধা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ