ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা
  • ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ মিছিল

    ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ মিছিল
    বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কে সভাপতি এবং বরিশালের সন্তান সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি ঘোষণা করায় বরিশালে আনন্দ মিছিল করেছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল।

    বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে রোববার (১৮ এপ্রিল) সকালে বরিশাল নগরীর ফকির বাড়ি রোড এলাকা থেকে বের হওয়া মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

    মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন, সহ-সভাপতি লেলিন মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিম রাব্বি, আনোয়ার, সহ-সাধারণ সম্পাদক একেএম মাহমুদ, সোহান, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক দিপায়ন পাওয়েল, আলী আকবর সম্রাট, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি সরদার, সাইফুল ইসলাম মিথুন, বিএম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস, বরিশাল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সজিব হোসেন, হিজলা ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাইদুল গাজী প্রমুখ।

    প্রসঙ্গত, শনিবার (১৭ এপ্রিল) কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কে সভাপতি এবং সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি ঘোষণা করায়। নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া সাইফ মাহমুদ জুয়েল বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা ইউনিয়নের বাসিন্দা। তাকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করায় বরিশালের দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ এবং উৎসহ-উদ্দিপন বিরাজ করছে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ