ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে মানববন্ধন

    বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘চিকিৎসা সকলের অধিকার, অংশীদারিত্ব. নীতি. অগ্রগতি’ শ্লোগান নিয়ে বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১২টায় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের উদ্যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক আলোচনা সভা এবং হাসপাতাল চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    মেডিকেল কলেজের ১ নম্বর গ্যালারীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. জি. এম নাজিমুল হক। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম। 

    হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের পক্ষে রনজিতা কর্মকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শের-ই-মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইমরুল কায়েস, শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা, মনিরুল হাসান তুর্জ ও আসমা জাহান মুন্নি। 
    সভায় বক্তারা বলেন,  হিমোফিলিয়া এক ধরনের অতিরিক্ত রক্তক্ষরণ জনিত জন্মগত সমস্যা। যা সাধারণ পুরুষদের হয়ে থাকে এবং মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার ঘটে। 

    বরিশালে এই ধরনের ১৪০ জন নিবন্ধিত রোগী আছে। অনিবন্ধিত রোগীর সংখ্যা কয়েকগুন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়া চিকিৎসা সেবা কেন্দ্র নেয়। এখানে নেই একজন হিমোটোলজিস্ট, ফ্যাক্টর এইট/নাইন ইনজেকশন ও হিমোফিলিয়া ফিজিওথেরাপী ইউনিট। 

    সভার আগে এই রোগের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মেডিকেল কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে হিমোটোলজিস্ট প্রদায়ন, ফ্যাক্টর এইট/নাইন ইনজেকশন সরবরাহ এবং হিমোফিলিয়া ফিজিওথেরাপী ইউনিট চালুর দাবি জানানো হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ