ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • সেই হারিছাকে মুঠোফোনে অভিনন্দন জানালেন নৌ-প্রতিমন্ত্রী

    সেই হারিছাকে মুঠোফোনে অভিনন্দন জানালেন নৌ-প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দারিদ্রতাকে জয় করে রাজশাহী মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়া  বরিশালের বানারীপাড়ার অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছাকে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মুঠোফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

    ১৭ এপ্রিল  দুপুর দেড়টায় বানারীপাড়ার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে হারিছাদের বাসায় গিয়ে তাকে ও তার পিতা রিকশা শ্রমিক মিজানুর রহমান হাওলাদার এবং মাতা রাজিয়া বেগমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আনিসুর রহমান এসময় হারিছাকে লেখাপড়ার জন্য বঙ্গবন্ধু কল্যাণ ট্রাষ্ট ও রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে দুটি স্কলারশিপ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কথা বলিয়ে দেন।

    এসময় নৌ-প্রতিমন্ত্রী প্রতিকুলতাকে জয় করে ধারাবাহিক সাফল্য অর্জন করায় হারিছাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার লেখাপড়ায় সার্বিক সহায়তার আশ্বাস দেন।

    প্রসঙ্গত সাদিয়া আফরিন হারিছা মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়ার পরেও তার দু’চোখে অমানিশার ঘোর অন্ধকার দেখা দেয়। হারিছার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে অন্তরায় হয়ে দাঁড়ায় ‘দারিদ্রতা’ নামক ‘অভিশাপ’। লেখাপড়ার ব্যয়ভার বহন করা তার রিক্সা শ্রমিক পিতার পক্ষে দুঃসাধ্য ছিল। তাইতো মেডিকেল কলেজে চান্স পেয়েও স্বস্তি ছিলনা হারিছার মনে। তার এ সাফল্যে দরিদ্র পিতা-মাতা উচ্ছ্বসিত হলেও মেয়ের ডাক্তারী পড়ার ব্যয়ভার বহন করা নিয়ে তাদেরকে শঙ্কা ও দুঃশ্চিন্তা তাড়া করে ফিরছিল। এনিয়ে পত্রিকায়   মানবিক প্রতিবেদন  প্রকাশিত হলে দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ হারিছা ও তার তিন বোনের লেখাপড়াসহ দরিদ্র পরিবারটির সার্বিক দায়িত্ব নেয়। ফলে তাদের পরিবারে স্বস্তি ফিরে আসে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ