ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে সভা

    বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘চিকিৎসা সকলের অধিকার অংশীদারিত্ব. নীতি. অগ্রগতি.’ শ্লোগান নিয়ে বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। রোববার (১৭ এপ্রিল) হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের উদ্যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

    বেলা ১২টায় কলেজের ১ নং গ্যালারীতে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের উপধ্যাক্ষ ও সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ জি. এম নাজিমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম। হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের পক্ষে রনজিতা কর্মকারের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, শের-ই-মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ইমরুল কায়েস, শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ উত্তম কুমার সাহা, মনিরুল হাসান তুর্জ ও আসমা জাহান মুন্নি। 

    সভায় বক্তারা বলেন,  হিমোফিলিয়া এক ধরনের অতিরিক্ত রক্তক্ষরণ জনিত জন্মগত সমস্যা যা সাধারণ পুরুষদের হয়ে থাকে এবং মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার ঘটে। বরিশালে ১৪০ জন রোগী আছে বলে নিবন্ধিত অনিবন্ধিত রোগীর সংখ্যা কয়েক গুন বেশী। তবুও বরিশাল বিভাগের অন্যতম চিকিৎসা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়া চিকিৎসা সেবা কেন্দ্র নেয়। এমনকি এখানেই নেই একজন হিমোটোলজিস্ট, ফ্যাক্টর এইট/নাইন ইনজেকশন ও হিমোফিলিয়া ফিজিওথেরাপী ইউনিট। এর আগে শের-ই-মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোডে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের পক্ষে রনজিতা কর্মকারের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন দাবী তুলে ধরেন আয়োজকরা। 

    মানববন্ধনে সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের প্রতিনিধি ও হিমোফিলিয়া আক্রান্ত রোগী ও স্বজনরা দাবী করেন, অচিরেই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগীতায় হিমোটোলজিস্ট প্রদায়ন, ফ্যাক্টর এইট/নাইন ইনজেকশন সরবরাহ এবং হিমোফিলিয়া ফিজিওথেরাপী ইউনিট চালু করতে হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ