ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে ব্যবসায়ীকে হত্যা করে গুম করে ফেলার হুমকি, আদালতে মামলা 

    বরিশালে ব্যবসায়ীকে হত্যা করে গুম করে ফেলার হুমকি, আদালতে মামলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে হত্যা করে লাশ গুম করে ফেলার  হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষদের বিরুদ্বে। এ ঘটনায় নামধারি ৪ জনকে অভিযুক্ত করে বরিশাল এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ মার্চ বরিশাল সদর উপজেলার কর্নকাঠি এলাকার বাসিন্দা মৃত ফজলুল হক খানের ছেলে  রিয়াল এষ্ট্রেট ব্যবসায়ী সফিকুল ইসলাম খান এ মামলা দায়ের করেন। 

    বিচারক শুনানী শেষে বিবাদীদের বিরুদ্বে শোকজ নোটিশ জারি করেছেন। পাশাপাশি আগামী ২০ এপ্রিল ধার্য্য সময়ে  আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের  আইনজীবী মো. ফরিদ উদ্দিন। বিবাদীরা হল, পশ্চিম কর্নকাঠি এলাকার নাসির উদ্দিন খান নসা, হুমায়ুন কবির খান, ইসুফ আরী খান লাল এবং ফয়সাল চৌধুরি কামরুল। 

    বাদীর আইনজীবী মো. ফরিদ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে পশ্চিম কর্নকাঠি এলাকার নাসির উদ্দিন খান নসা, হুমায়ুন কবির খান, ইসুফ আরী খান লাল এবং ফয়সাল চৌধুরি কামরুল গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল সফিকুল ইসলাম খান (বাদী)'র সাথে। সম্প্রতি বিবাদীরা তার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। এ কাজে বাধা দিলে  সফিকুল ইসলাম খানকে মারধর করা হয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার হার্টে ৩ টি রিং বসানো হয়। 

    তিনি আরো বলেন, এ ঘটনায় ৮ মার্চ বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে  মামলা দায়ের করেন সফিকুল ইসলাম খান। আদালত মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহন করার নির্দেশ দেন।  পুলিশ ঐ মামলায় এক আসামীকে গ্রেফতার করেন। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে যায়। এরি ধারাবাহিকতায়  ২১ মার্চ বিকেলে জানাযার নামাজ শেষে যাবার সময় জৈনিক হাবীবুর রহমানের বাসার সামনে বসে বিবাদীরা লাঠি নিয়ে সফিকুল ইসলামের গতিরোধ করে তাকে মারধর করতে চায়। এসময় মামলা তুলে না নিলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় তারা। এ ঘটনায় মামলাটি দায়ের করা হয় বলেন তিনি।  এদিকে এ বিষয়ে জানতে মামলার বিবাদী নাসির উদ্দিন খান নসা মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি কেটে দেয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।  

    ব্যবসায়ী সফিকুল ইসলাম খান (বাদী) বলেন, এ মামলা দায়ের করার পর হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বিবাদীরা। এতে পরিবার নিয়ে নিরাপত্তা হিনতায় ভুগছি। তিনি বলেন,  আমি সম্প্রতি চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করি। এমন পরিস্থিতিতে বিবাদীরা গত বৃহস্পতিবার আমাকে ফাঁসানোর উদ্দেশ্য স্থানীয় এক মাদক ব্যবসায়ীকে দিয়ে বাসায় অবৈধ মালামাল রাখার চেষ্টা করা হয়। তাদের হাত থেকে রেহাই পেতে  প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেছেন সফিকুল ইসলাম খান ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ