ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২

    গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডাকাতির প্রস্তুতিকালে বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রাম থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতাররা হলেন, মাদারীপুর জেলার আদিতাপুর গ্রামের নুরুজ্জামান কাজী (৪৫) ও নাটোর জেলার গুরুদাশপুর থানার কুমারখালী গ্রামের আতাউর রহমান (৪২)।

    রোববার (১৭ এপ্রিল) সকালে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


    তিনি বলেন, দক্ষিণ পালরদী গ্রামে ডা. সমীর চাকলাদারের বাড়ির বাঁশ বাগানে অভিযান চালিয়ে নুরুজ্জামান কাজী ও আতাউর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের অপর সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ