ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া মাহফিল

    বরিশালে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে বরিশালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল নগরের আম তলাস্থ লায়লা কন‌ভেনশন হ‌লে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    এতে বরিশাল অঞ্চলের ডিলার, রিটেইলার, প্রকৌশলীসহ ৪০০ অতিথি অংশ নেন।

    ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের জেনারেল ম্যানেজার (সেলস) আব্দুল লতিফ, বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মো. পলাশ আক্তার, সিমেন্ট সেক্টর, বসুন্ধরা গ্রুপ ; কিং ব্র্যান্ড সিমেন্ট এর এজিএম (সাউথ উইং) মোঃ জিয়াউর রহমান ; বীর সিমেন্টের এজিএম (ওয়েস্ট জোন) মোঃ আশিক আহমেদ ; বসুন্ধরা সিমেন্টের ডেপুটি ম্যানেজার (বরিশাল ডিভিশন)‌মোঃ হা‌ফিজুল ইসলামসহ বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    উক্ত ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মুহসিন উদ্দিন।

     এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনভীর সহ তাদের পরিবারের সবার দীর্ঘায়ু ও দেশ, জাতি এবং মুসলিম উম্মাহ'র শান্তি-সমৃদ্ধি মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

    পরে মাহে রমজান উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে সেখানে প্রীতিভোজের আয়োজন করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ