ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • রিজার্ভ চুরি ধামাচাপা দিতে দায়সারা মামলা : মির্জা ফখরুল

    রিজার্ভ চুরি ধামাচাপা দিতে দায়সারা মামলা : মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ হওয়ায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

    তিনি বলেছেন, চুরির বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সরকার একেবারে দায়সারাভাবে মামলা দায়ের করেছিল। দায়িত্বহীনতার কারণেই মার্কিন আদালতের এখতিয়ার বর্হিভূত ওই মামলা দায়ের করা হয়।

    শনিবার (১৬ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    বিএনপি মহাসচিব বলেন, রিজার্ভ চুরির পেছনে বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা জড়িত, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রমাণিত যে, সরকারের কোনো মহল এ অপরাধের সঙ্গে জড়িত। 

    অবিলম্বে সঠিক তথ্য জনগণের সামনে এনে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান ফখরুল।

    যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত প্রতিবেদনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে কি না, প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, সেটা তো নির্ভর করবে নির্বাচনের পরিবেশ তৈরি হবে কি হবে না, সেটার ওপর। 

    বিএনপি আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস পালন করবে বলে জানান তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ