ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

    আগৈলঝাড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়া গভীর রাতে একটি পুকুরে বিষ প্রয়োগ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার মাছ মারা গিয়েছে বলে জানান ভুক্তভুগী মালিক। শুক্রবার গভীর রাতে ওই ঘটনাটি ঘটেছে উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামে। এ ঘটনায় পুকুর মালিক আব্বাস উদ্দিন সেরনিয়াবাত বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

    পুকুর মালিক আব্বাস উদ্দিন সেরনিয়াবাত জানায়, বাড়ির একটি পুকুরে প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে বড় রুই, কাতলা, সিলভার, ব্রিগেটসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছি। মাছগুলো প্রায় ১০ থেকে ১২ কেজি ওজনের। 

    শত্রুতা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়। সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে ওঠেছে। ক্ষতিগ্রস্থ পুকুর মালিক আব্বাস উদ্দিন সেরনিয়াবাত আরও জানান, শত্রুতা করে আমার পুকুরে বিষ প্রয়োগ করার ফলে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন হয়েছে। এ ঘটনায় তিনি ও তার পরিবার সর্বশান্ত হয়ে পরেছেন। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ