ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • উজিরপুরে বিধবা নারীকে পিটিয়ে জখম

    উজিরপুরে বিধবা নারীকে পিটিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক অসহায় বিধবা নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

    অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের বিধবা শেফালী বেগমের একই বাড়ির প্রভাবশালী জাকির হোসেন বেপারী ও সুমন বেপারীর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। সূত্রে জানা যায়, শেফালী বেগম তার মাতৃ ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে বসতঘর করে বসবাস করে। উক্ত জমি থেকে শেফালী বেগমকে উৎখাত করার জন্য বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল ওই প্রভাবশালীরা। 

    এরই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল ভোর ৬টায় জাকির ও সুমন মিলে বিধবার বসতঘরে অনধিকার পূর্বক প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। এর প্রতিবাদ করলে শেফালী বেগমকে জ্বালানী কাঠ (চলা) দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং গলায় পরিহিত একভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

     এ সময় তার ডাকচিৎকার শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত শেফালী বেগমকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার দিন উজিরপুর মডেল থানায় অভিযুক্ত জাকির ও সুমনের বিরুদ্ধে আহত শেফালী বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করে। আহত শেফালী বেগম জানান, আমি গরীব অসহায় এবং আমার একমাত্র ছেলে চাকুরীর সুবাদে ঢাকায় থাকার কারণে বসতবাড়িতে আমাকে একা পেয়ে কাঠের চলা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং টানা হেচড়া করে শ্লীলতা হানি করে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েও ক্ষান্ত হয়নি। আমাকে আমার বসতবাড়ি থেকে উৎখাত করার জন্য বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। তাদের হুমকির মুখে আমি মানবেতর জীবন যাপন করছি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ