ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে শালিণ্যের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    বরিশালে শালিণ্যের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সাংগঠনিক মুখপত্র শালিণ্য সমাচারের মোড়ক উন্মোচন করেছেন লেখক ও জীবনানন্দ গবেষক কবি আসমা চৌধুরী। বরিশাল নগরীর ভাটিখানার নিরন্তর লাইব্রেরীতে শনিবার সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    পঞ্চদশ প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি কোহিনুর বেগম। এরপর ত্রৈ-মাসিক এ পত্রিকার বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

    এসময় উপস্থিত ছিলেন শালিণ্য-এর উপদেষ্টা আবুল খায়ের সবুজ, সহ-সভাপতি আখতারুল কবীর ও জহিরুল ইসলাম জাফর, নির্বাহী সদস্য রুবিনা আক্তার, শালিণ্যের কেন্দ্রীয় সম্পাদক কিশোর চন্দ্র বালা, প্রকাশনা উপ-পরিষদের সদস্য সচিব কাজী সেলিনা, কেন্দ্রীয় প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইন্দ্রজিৎ কর্মকার, কেন্দ্রীয় প্রযুক্তি বিভাগের সমন্বয়ক রিংকু চন্দ দে, বিশিষ্ট সংগীতশিল্পী সজিব আহমেদ, প্রকাশনা উপপরিষদের সদস্য মাকসুদা পারভীন লিকা ও অনিকেত মাসুদ, দি অডেশাস-এর সহসভাপতি দূর্জয় সিংহ প্রমুখ।

    বক্তারা বলেন, আধুনিক সমাজ বিনির্মাণে শিশু-কিশোরদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই কাজ করছেন এ স্বেচ্ছাসেবী সংগঠনটি। সমাজের অবহেলিত শিশু-কিশোরদের বই পড়তে আগ্রহী করার পাশাপাশি নানা সামাজিক কাজের অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধার বিকাশ হচ্ছে। যা বিজ্ঞান মনষ্ক আগামী প্রজন্ম বিনির্মাণে সহায়ক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ