ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বাবুগঞ্জে এতিমদের সম্মানে ইফতার ও বস্ত্র বিতরণ 

    বাবুগঞ্জে এতিমদের সম্মানে ইফতার ও বস্ত্র বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে মরহুম আব্দুল আউয়াল বিশ্বাস এতিমখানার ছাত্রদের সম্মানে ইফতার, দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় এতিম ছাত্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

    শুক্রবার ইফতার পূর্বক উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের ফরিদগঞ্জ বহুমুখী ফাযিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও  মহাপরিচালক এবং অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব ডক্টর হারুন অর রশিদ বিশ্বাস।

    এছাড়াও তিনি ফরিদগঞ্জ বহুমুখী ফাযিল মাদ্রাসার নতুন ক্যাম্পাসে নির্মাণাধীন চারতলা ভবনের চলমান কাজ পরিদর্শন ও  আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

    মরহুম আব্দুল আউয়াল বিশ্বাস এতিমখানার সভাপতি ও চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ঢ়াড়ীর সভাপতিত্বে ইফতার মাহফিল ও এতিমখানার ছাত্রদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন,বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. মাহাবুবুর রহমান, কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলম বেপারী, দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম প্রমূখ। 

    ইফতার মাহফিলে উক্ত মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ