বরিশালে হেরাররশ্মির ইফতার মাহফিল

‘পরিচ্ছন্ন সংস্কৃতির আলোকচ্ছটায় ঘুঁচবেই অমানিশা’ এই শ্লোগানের মধ্য দিয়ে বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মেঃ মামুন-উর-রশিদ।
বক্তব্য রাখেন শেকড় সাহিত্য সংসদের সভাপতি কবি নয়ন আহমদ, বরিশাল মেট্রোপলিটন কলেজের চেয়ারম্যান সাংবাদিক আযাদ আলাউদ্দীন, বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহসভাপতি মো. আবদুল হাই, সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) সাবেক নির্বাহী পরিচালক হাসান আতিক। উপস্থিত ছিলেন ফরচুন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমানুর রহমান, মাহবুব মোল্লা কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক ডা. আমির ফয়সাল রাকিব, স্পার্ক গ্রুফের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসাইন খান সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর পরিচালক মো. নূরনবী ও সহকারী পরিচালক মাহাথির মহিউদ্দিন।
অনুষ্ঠানে সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হেরাররশ্মির শিল্পীরা।
এসএম