ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • চাখারে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করলেন ডিআইজি ড. মহিদ উদ্দিন

    চাখারে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করলেন ডিআইজি ড. মহিদ উদ্দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে ২০ শতাংশ জমির ওপর বলহার কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চাখারের কৃতি সন্তান খুলনা রেঞ্জের ডিআইজি  ড.খন্দকার মহিদ উদ্দিন।

    শুক্রবার জুমা বাদ মসজিদের জমি দাতা খন্দকার দুলাল,খন্দকার মারুফ ও খন্দকার শাহিন সহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মসজিদের নির্মাণ কাজের সূচনা করা হয়।

    এময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাখারের বলহার গ্রামের সন্তান ঝালকাঠি জেলা পরিষদের সদস্য,নলছিটি উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাবেক শিক্ষা কর্মকর্তা খন্দকার মজিবুর রহমান, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,
    বলহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সমাজ সেবক খন্দকার জিয়াউল আহসান বাবু,সমাজ সেবক মোঃ সাইদুর রহমান রঞ্জু,খন্দকার হারুন-অর-রশিদ,মসজিদ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মোঃ আরিফুর রহমান মিয়া প্রমুখ। 


    মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন শেষে খুলনার ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন মসজিদ নির্মাণে সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি এ মাটির সন্তান, মৃত্যুর পরেও যেন মানুষ আমাকে মনে রাখে সেই ধরনের সামাজিক ভাল কাজ করে যেতে চাই। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

    নির্মাণ কাজের উদ্বোধন শেষে খুলনার ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন দোয়া মোনাজাত পরিচালনা করেন।##
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ