ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • কেডিসিতে ঘরে ঢুকে যুবককে মারধর

    কেডিসিতে ঘরে ঢুকে যুবককে মারধর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি এলাকায় মোঃ কামাল হাওলাদার (৩৫) নামের এক যুবককে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।  শুক্রবার (১৫ এপ্রিল) ভোররাত সাড়ে তিনটায় বালুর মাঠ এলাকায় নিজ ঘরের ভিতরে ঢুকে এ হত্যার চেষ্টা চালানো হয়। 

    আহত যুবক ওই এলাকার আলমগীর হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, কামাল হাওলাদারের স্ত্রীর বড় বোন সাহিদা বেগম কে বিয়ে করে একই এলাকার জাকির। বিয়ের পর থেকেই জাকির তার স্ত্রী সাহিদা বেগম কে তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে অত্যাচার করে আসছিল। 

    জাকির ও তার স্ত্রী সাহিদা বেগম এর বিরোধ মীমাংসা করে না দেওয়ায় ভায়রা কামাল হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে রাতের আধারে মৃত নূর মোহাম্মদের ছেলে জাকির মিয়া, মামুন, রশনা,সহ অজ্ঞাত তিন-চারজন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহতকে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করেন।

    এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

    কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক জাকির হোসেন বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ