ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বিশিষ্ট আইনজীবী আজাদ রহমানের মায়ের ইন্তেকাল

    বিশিষ্ট আইনজীবী আজাদ রহমানের মায়ের ইন্তেকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশিষ্ট আইনজীবী ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আজাদ রহমানের মাতা মনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

    শুক্রবার সকাল ১১টায় বার্ধক্যজনিত কারণে ঢাকায় মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৮ বছর। তিনি ৬ পুত্র এবং এক কন্যা সন্তানসহ অসংখ্য নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা মনোয়ারা বেগম নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডস্থ আশরাফ সড়কের মৃত. খলিলুর রহমানের স্ত্রী।

    এদিকে, মনোয়ারা বেগমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজনরা শেষ বিদায় জানাতে নগরীর আশরাফ সড়কে মরহুমার নিজ বাড়িতে ছুটে আসেন। এছাড়া মরহুমার মরহদেহ বহনকারী এ্যাম্বুলেন্স ঢাকা থেকে তার নিজ বাড়িতে পৌঁছালে বাড়িতে শোকের মতম বয়ে যায়। স্বজন হারানোর বিলাপে এলাকার পরিবেশ ভারিয়ে হয়ে ওঠে।

    মরহুমার পুত্র অ্যাডভোকেট আজাদ রহমান জানিয়েছেন, ‘মা ঢাকায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। শুক্রবার রাত সোয়া ১০টায় নগরীর নবগ্রাম রোডে বায়ুুল মামুর জামে মসজিদের সামনে মরহুমা জানাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মুসলিম গোরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ