ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আব্দুল গাফফার চৌধুরীর মেয়ের মৃত্যু

    আব্দুল গাফফার চৌধুরীর মেয়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চোধুরীর ছোট মেয়ে বিনীতা চৌধুরী (৪৯) আর নেই। 

    বুধবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৪টায় লন্ডনের ইউসিএল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি মারা যান।

    আব্দুল গাফফার চৌধুরীর ৪ মেয়ে ও ১ ছেলের মধ্যে বিনীতা সবার ছোট ছিলেন। বিনীতা একজন সিনিয়র ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে নামী-দামী কোম্পানিতে কাজ করতেন। তিনি আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গেই থাকতেন।


    যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল খান বলেন, বিনীতা বিগত কয়েক মাস ধরে ক্যান্সারে ভুগছিলেন।

    তিনি আরও জানান, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৫ মাস ধরে শয্যাশায়ী আব্দুল গাফফার চৌধুরী বর্তমানে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মেয়ের মৃত্যুর খবরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ