ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালসহ সাত বিভাগে বিজলীসহ বজ্রবৃষ্টির শঙ্কা

    বরিশালসহ সাত বিভাগে বিজলীসহ বজ্রবৃষ্টির শঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা ও সাতটি বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া যেসব এলাকায় বৃষ্টি হতে পারে সেসব এলাকায় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

    বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।

    আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২.১ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

    আরও জানা যায়, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়াে হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানােসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও তিনি জানান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ