ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যু মেনে নেওয়া যায় না

    পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যু মেনে নেওয়া যায় না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটে পুলিশের হেফাজতে রবিউল ইসলাম নামে এক যুবকের মৃত্যুতে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। 

    তিনি বলেছেন, পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যু মেনে নেওয়া যায় না। শুক্রবার (১৫ এপ্রিল) এক শোক বার্তায় এ কথা বলেন তিনি। 

    নিহত রবিউলের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

    জি এম কাদের বলেন, নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী পুলিশের নির্যাতনে রবিউলের মৃত্যু হলে অবশ্যই দায়ীকে বিচারের মুখোমুখি হতে হবে। অপরাধীকে কোনভাবেই ছেড়ে দেওয়া যাবে না। 

    নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রবিউলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান জি এম কাদের।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ