ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • নলছিটিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিলনমেলা

    নলছিটিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিলনমেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি এপিএস এফ এম মাহমুদ কিরণে আগমন উপলক্ষে নলছিটির মোল্লারহাটে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিলন মোহনায় পরিণত হয়। শুক্রবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে তাকে সংবর্ধনা দেয়া হয়।

    দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে মোল্লারহাট ইউনিয়ন পরিষদ ও স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এ মিলনমেলায় এফ এম মাহমুদ কিরণ উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে

    মতবিনিময় করেন। এসময় তিনি দলের নেতাকর্মীদের পরস্পরের প্রতি আন্তরিকতা ও সমপ্রীতি বাড়িয়ে আগামী দিনে দলকে আরও সুসংহত করার আহ্বান জানান।

    এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. মাহবুবুর রহমান সেন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মাস্টার প্রমুখ।

    মিলনমেলায় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন, পৌর মেয়র আ. ওয়াহেদ খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ, কুলঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরাজুল ইসলাম সেলিম, রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মল্লিক, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার প্রমুখ।

    মিলনমেলায় যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ,  শ্রমিক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ